আলমডাঙ্গায় সাংবাদিক হামিদুল আজমের জন্মদিন পালিত

আপলোড তারিখঃ 2025-11-21 ইং
আলমডাঙ্গায় সাংবাদিক হামিদুল আজমের জন্মদিন পালিত ছবির ক্যাপশন:

কবি, সাহিত্যিক, নাট্যব্যক্তিত্ব, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা অফিস প্রধান হামিদুল ইসলাম আজমের ৬৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির হলরুমে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।


প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। তিনি বলেন, ‘হামিদুল ইসলাম আজম একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে নাট্যাভিনেতা, নাট্যকার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক, ফুটবলার, বাচিকশিল্পী, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।’ প্রধান বক্তা সহকারী অধ্যাপক আসিফ জাহান বলেন, ‘দীর্ঘদিন ধরে তাকে সাংবাদিক হিসেবে দেখছি। সাহিত্য পরিষদ গঠনের কিছুদিন পর তিনি আমাদের সঙ্গে যুক্ত হন। আজ নিঃসন্দেহে বলা যায়, তার যোগদানের পর সাহিত্য পরিষদ আরও গতিশীল হয়েছে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, আতিক বিশ্বাস, তানভীর সোহেল, শরিফুল ইসলাম রোকন প্রমুখ।


অনুষ্ঠান পরিচালনা করেন আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। বক্তব্য দেন কবি ও সাহিত্যিক আনোয়ারুল ইসলাম সাগর, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি সিদ্দিকুর রহমান, কবি আব্দুল খালেক, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিণ্টু, কবি রেজাউল হক লাভলু, কবি ও প্রকাশক কিশোর কারুণিক, কবি অহর আলীসহ অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)