দর্শনায় রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি

আপলোড তারিখঃ 2025-11-21 ইং
দর্শনায় রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ছবির ক্যাপশন:

দর্শনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেল কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়ের দর্শনা অঞ্চলে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসন চললেও দাবি পূরণে কোনো অগ্রগতি নেই। তাই চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্য দূর করে নবম পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান তারা।


তাদের দাবিগুলো হলো- দ্রুত নবম পে-স্কেল ২০২৫ বাস্তবায়ন ও গেজেট প্রকাশ। গ্রেডভিত্তিক বৈষম্য দূর করে ন্যায্য বেতন নিশ্চিত করা। ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা। রেলওয়ে নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পদোন্নতি–বঞ্চিতদের পদোন্নতি এবং সব শূন্য পদে দ্রুত নিয়োগ।


মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. মশিউর রহমান এবং সঞ্চালনা করেন নূর হোসেন বকুল। মানববন্ধনে বক্তারা দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে সংহতি জানিয়ে যোগ দেন দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির অন্যতম সদস্য নাহারুল ইসলাম মাস্টার। এছাড়া বক্তব্য দেন মো. রাশেদ ইকবাল, মো. আশিকুর রহমান, আলমাস আলী আরিফ, তরুণ হোসেন, তৌহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, সাদ্দাম হোসেন, টিপু সুলতান, শাহীন আলমসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)