ছবির ক্যাপশন:
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে অবস্থিত আল ইকরা আদর্শ নুরানি মডেল কিন্ডার গার্টেন এ অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হাজী রফিকুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন।
সমাবেশে কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. আরাফাত হোসেন, সহকারী শিক্ষক আব্দুস সালাম ও জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারি মো. সেলিম রেজা ৭০ জন শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান করেন, যা অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল।
আলোচনা ও প্রদর্শনী শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কুড়ুলগাছি নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. হায়দার আলী। উষ্ণ, শান্তিপূর্ণ ও শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান
