গাংনীতে জাভেদ মাসুদ মিল্টনের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-11-21 ইং
গাংনীতে জাভেদ মাসুদ মিল্টনের গণসংযোগ ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার লক্ষ্যে গাংনীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।


লিফলেট বিতরণকালে জাভেদ মাসুদ মিল্টন বলেন, ৩১ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের ভোটাধিকার। গত ১৭ বছর মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। তাই উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।


তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষক, জেলে ও শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নই আমাদের অঙ্গীকার। তাই ৩১ দফা বাস্তবায়নের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এসময় তিনি জানান, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবিনামা মানুষের হাতে তুলে দিতে এবং ধানের শীষে ভোট চেয়ে মাঠে নেমেছে বিএনপি।


এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আওয়াল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)