চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড

আপলোড তারিখঃ 2025-11-21 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন এবং পরিদর্শন শেষে প্যারেডে অংশগ্রহণকারীদের শারীরিক ফিটনেস, টার্ন-আউট ও সামগ্রিক প্রস্তুতি মূল্যায়ন করেন। পরে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কয়েকজন অফিসার-ফোর্সকে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।


এই প্যারেডে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর। পরিদর্শন শেষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ এবং খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের প্রদত্ত সাম্প্রতিক নির্দেশনা তুলে ধরেন এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)