চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাবু-আহসান প্যানেলের পরিচিতি সভা

আপলোড তারিখঃ 2025-11-20 ইং
চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাবু-আহসান প্যানেলের পরিচিতি সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মারুফ সরোয়ার বাবু-আহসান আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের তৃতীয় তলায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা কমিটির আহ্বায়ক আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে ফোরামের সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল সভা সঞ্চালনা করেন।


সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু, সহসভাপতি পদে সিরাজুল ইসলাম (১) ও আব্দুল্লা-আল-মামুন, সাধারণ সম্পাদক পদে আহসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস.এন. এ. হাশেমী, ক্রীড়া সম্পাদক পদে আতিয়ার রহমান (২) ও গ্রন্থাগার সম্পাদক পদে রুবিনা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


কার্যনির্বাহী সদস্য পদে ফরজ আলী, রাগিব আহসান, আশিকুর রহমান রাজ, মো. আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম (২) ও তানভীর আহম্মদ শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিরাজুল ইসলাম।
প্যানেল পরিচিতি সভায় সরকারি কৌসুঁলি (জিপি) আব্দুল খালেক, নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী এস.এম. আসাদুজ্জামান গণি সালাম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মো. বদিউজ্জামান ও মেহেদী হাসান নয়ন বক্তব্য দেন। এসময় ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।


সভার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আহ্বায়ক আ.স.ম. আব্দুর রউফ বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মারুফ সরোয়ার বাবু-আহসান আলী প্যানেলের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)