দর্শনায় বাবু খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-11-20 ইং
দর্শনায় বাবু খানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দর্শনায় চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শ্যামপুর গ্রামে এ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।


এ নির্বাচনী প্রচারণায় দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মো. মশিউর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, ছাত্রনেতা আব্দুর রহিম মুন্না, সুজন, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ, ছাত্রদল নেতা  রাজ, ডাবলু, রকি, পলাশ, কলম আলী প্রমুখ।


মো. মশিউর রহমান বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু ভাইকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে স্বাধীনতার পরবর্তী অবহেলিত এ অঞ্চলে সামনের বাংলাদেশ গড়ে তুলে এলাকায় উন্নয়নের জোয়ার উঠবে। এই চুয়াডাঙ্গা-২ এলাকা হয়ে উঠবে আশপাশের জেলার মধ্যে অন্যতম একটি এলাকা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এ দেশে সৃস্টি হবে উন্নয়নের নবদিগন্ত। তাই সবাই আসুন দলে দলে বিএনপির পতাকা তলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)