ঢাকায় বসবাসরত চুয়াডাঙ্গা-২ আসনের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় বাবু খান

এমন প্রতিশ্রুতি দেব না, যেটা বাস্তবায়ন করা সম্ভব না

আপলোড তারিখঃ 2025-11-20 ইং
ঢাকায় বসবাসরত চুয়াডাঙ্গা-২ আসনের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় বাবু খান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-কোষাধ্যক্ষ ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু ঢাকায় বসবাসরত চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিজিএমইএ ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহমুদ হাসান খাঁন বাবু ঢাকায় বসবাসরত চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার বাসিন্দাদের কথা মন দিয়ে শোনেন। এসময় তাদের দাবি ও চাহিদাগুলো নোট করেন।


পরে মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, ‘এমন প্রতিশ্রুতি দেব না, যেটা বাস্তবায়ন করা সম্ভব না। আমরা সেই প্রতিশ্রুতি দিতে চায়, যেটা বাস্তবায়ন করা যাবে, সম্ভব হবে। আমরা চুয়াডাঙ্গার উন্নয়ন প্রাধান্য দেব। চুয়াডাঙ্গা কৃষি প্রধান অঞ্চল। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এ বিষয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হবে।’ এসময় তিনি সুন্দর চুয়াডাঙ্গা গড়তে সকলের সহযোগিতার আহ্বান জানান।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল, মশিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহীদ বিশ্বাস, বাংলাদেশ হেয়ার প্রসেসিং সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার, সহসভাপতি আমানুর মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সোয়ান খানসহ বিভিন্ন ব্যবসায়ী, চাকরিজীবী, সুধী ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা উপস্থাপনা করেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সূর্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)