মেহেরপুরের নতুন ডিসি ড. সৈয়দ এনামুল কবিরের দায়িত্ব গ্রহণ

আপলোড তারিখঃ 2025-11-19 ইং
মেহেরপুরের নতুন ডিসি ড. সৈয়দ এনামুল কবিরের দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ড. সৈয়দ এনামুল কবির। গতকাল মঙ্গলবার সকালে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুর ট্রেজারি শাখা পরিদর্শন করেন। এসময় কোর্ট পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন।‎


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, আবির আনসারী, হাবিবুর রহমান, খাদিজা আক্তার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)