ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় তিনি তিতুদহ ইউনিয়নে গিরিশনগর ও ৬২ নম্বর আড়িয়া গ্রামে গণসংযোগ করেন।
গিরিশনগর বাজারে পথসভায় তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা চুয়াডাঙ্গা-২ আসনে গণসংযোগ শুরু করেছি। আপনারা খেয়াল করেছেন জাতির জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, ৫৪ বছরের ইতিহাস ভুলে নতুন অধ্যায় সৃষ্টির জন্য এবার একটা টার্নিং পয়েন্ট। রাজনীতি মানেই চাঁদাবাজি, মাটি, বালি উত্তোলন করা, হাট-বাজার দখল করা নয়। আমরা এগুলোর পরিবর্তন চাই। মানুষের সম্পদ লুণ্ঠন করার যে কালচার চলে এসেছে, আমরা এটার পরিবর্তন চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কালচার পরিবর্তন করে মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বেকার সমস্যার সমাধান আমরা করতে চাই। সাথে সাথে কৃষিবান্ধব নীতি আমরা প্রণয়ন করতে চাই। আজকে কৃষকেরা সার পায় না বিএডিসিতে কাজ পায় না যারা এর সাথে সম্পৃক্ত থাকে তারাই এই সুবিধাগুলো ভোগ করে থাকে আমরা এগুলোর পরিবর্তন চাই। আমরা বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন করতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, দর্শনা থানা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম, তিতুদহ ইউনিয়ন অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তিতুদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি আজমাইন হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বাপ্পা রাজ, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলি, ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মিন্টু মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি হারুন অর রশিদ ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন যুব সভাপতি হাবিবুর রহমান লিটন, ওয়ার্ড নেতা, সাহজান মল্লিক, সোহাগ, দেলোয়ার, তরিকুল, সিহাব প্রমুখ।
