ঝিনাইদহের মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-11-18 ইং
ঝিনাইদহের মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে রবিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার ভোরে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবি সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে সদর থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে সৃষ্ট বিরোধে কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)