ছবির ক্যাপশন:
জীবননগরে মদ খেয়ে মাতলামি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে ইলিয়াস হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ডাঙ্গাপাড়ার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। ইলিয়াস জীবননগর থানা এলাকায় গোপালনগর গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, গত রোববার রাতে আসামি ইসমাইল হোসেন ডাঙ্গাপাড়ার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপরে অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করে আসছিল। এমন খবর পেয়ে এসআই খুরশিদ আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় ইসমাইলকে আটক করে। এসময় তার নাম ঠিকানা জানতে চাইলে তিনি মাতাল অবস্থায় বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মাদকদ্রব্য সেবন করেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
