জীবননগরে মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা

আপলোড তারিখঃ 2025-11-18 ইং
জীবননগরে মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা ছবির ক্যাপশন:

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বিড়াল সংরক্ষণে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর বাজার, প্রতাপপুর এবং দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে এই লিফলেট বিতরণ ও প্রচার চালানো হয়। ‘জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’-এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য’ এ কার্যক্রম আয়োজন করে।


প্রচারণায় গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক জামাল উদ্দীন বলেন, মেছো বিড়াল পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী। একটি মেছো বিড়াল ১০ বছরে কৃষকের প্রায় ৫০ লাখ টাকার উপকার করে থাকে। বন্যপ্রাণীর প্রতি সহনশীল আচরণ মানবিকতার পরিচয়। পরিবেশের ইকোসিস্টেম টিকিয়ে রাখতে এ প্রাণী রক্ষা করা জরুরি।


এসময় উপস্থিত ছিলেন মানবতার জন্য সংগঠনের সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক আ. মান্নান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণ। আয়োজকরা জানান, মানুষের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই বিপন্ন এ মূল্যবান প্রাণীকে রক্ষা করা সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বাস্তুতন্ত্র সুস্থ রাখতে মেছো বিড়াল সংরক্ষণ প্রয়োজনীয় ও জরুরি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)