ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের যা কিছু অর্জন, সবকিছুই বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ হাসিনার নেতৃত্বে। এ ছাড়া অন্য কোন নেতার কোন অবদান ছিল না। বাংলাদেশের সব উন্নয়ন শেখ হাসিনার হাতে হয়েছে। এখনও তিনি উন্নয়ন করে যাচ্ছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ইতোমধ্যে তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ আলী চন্দন, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরাব হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রসিদ, রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সিনিয়র সহ-সভাপতি শাহবুল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুন্সি আব্দুল মান্নান, আব্দুস সালাম তারা, শোভা, শান্ত, লাল্টুসহ শিল্পীবৃন্দ।
