কুতুবপুর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2025-11-17 ইং
কুতুবপুর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমার নামে একটি টাকার চাঁদাবাজির প্রমাণ থাকলেও আমাকে ভোট দেবেন না। আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না। রাস্তার কাজে কমিশন নেব না এবং কাউকে কমিশন খেতেও দেব না। কাড়ি কাড়ি সম্পদ অর্জন করা আমাদের রাজনীতির লক্ষ্য নয়। সার নিয়ে ডিলারদের সিন্ডিকেট ভেঙে দিতে চাই। ধর্ম ও রাজনীতি কখনো আলাদা ছিল না, ভবিষ্যতেও হবে না। ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। শিক্ষা, কর্মক্ষেত্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি- সবই ইসলামের অংশ।
গতকাল রোববার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ২ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নান। অ্যাডভোকেট রাসেল আরও বলেন, পরকালে আল্লাহর কাছে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে—এই ভাবনা যারা ধারণ করে তারাই দেশ পরিচালনা করতে সক্ষম। জামায়াত প্রার্থীরা যদি যোগ্য হয় তাহলে তাদের ভোট দিন, আর যদি যোগ্য না হয় তাহলে দেবেন না। অন্য দলের প্রার্থী বেশি যোগ্য ও আমানতদার হলে তাকেই ভোট দিন। দেশের কল্যাণের জন্য চিন্তা-ভাবনা করে আপনার আমানত (ভোট) প্রদান করবেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জনগণ তাদের প্রতিটি অধিকার ও আমানত ফিরে পাবে, ইনশাআল্লাহ।
এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালামত বাজার, মোহাম্মদ জুম্মা ও বোয়ালিয়া গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন তিনি।
গণসংযোগের সময় স্থানীয় এলাকাবাসী প্রার্থীকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, নায়েবে আমির মো. আব্দুল জব্বার, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মো. শাহেনুজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক মো. আশির উদ্দীন, আইটি ও প্রচার সম্পাদক মো. মামুন হাওলাদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)