জীবননগরে নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

মুজাহিদ ফুডকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-11-17 ইং
জীবননগরে নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছবির ক্যাপশন:

পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা, অন্য কোম্পানির নকল মোড়ক তৈরি করাসহ নানা অভিযোগে জীবননগরে মুজাহিদ ফুড প্রোডাক্ট নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই এই জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার বেলা দেড়টায় উপজেলার ইসলামপুর গ্রামে মুজাহিদ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা, অন্য কোম্পানির অনুরূপ মোড়ক তৈরি সহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মোজাফফর হোসেনকে ২০ হাজার অর্থদণ্ড করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম।



সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)