বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2025-11-17 ইং
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোবাবর সকাল ১০টায় এই বীরের শেষ বিদায় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। তার মরদেহের উপরে স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবৃত করা হয়। এসময় ফুল দিয়ে চিরবিদায় জানানো হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। এসময় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বেজে উঠে বিহগলের করুণ সুর।
শেষ বিদায় অনুষ্ঠানে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাসমুল আলম সোনাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। গাংনী পৌরসভাধীন শিশিরপাড়া গ্রামের বাড়িতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এ শিক্ষকের জানাজায় অংশগ্রহণ করেন সাবেক এমপি আমজাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, উপজেলা জামাতের আমির রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)