দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-11-17 ইং
দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ কামাল উদ্দীনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে গভর্নিং বডি সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে অফিস কক্ষে নিয়ে যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা কুল। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কলেজের সহকারী প্রভাষক। এরপর আবেগঘন পরিবেশে দ্বাদশ শ্রেণির ছাত্রী আলিফা হাসান ও রিফা বিদায়ী মানপত্র পাঠ করেন। কলেজের দীর্ঘ কর্মজীবন তুলে ধরে নিজের রচিত কবিতা আবৃত্তি করেন প্রভাষক মিজানুর রহমান মণ্ডল। বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ কামাল উদ্দীন ৩১ বছরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা, সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষকরা যেন আগের মতোই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখেন—এমন আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আম্বিয়া ফেরদৌস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যক্ষ জাহিদুল হাসান, দামুড়হুদা গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, দামুড়হুদা সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী প্রভাষক মিল্টন কুমার সাহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)