প্রতি ঘন্টায় ফ্রি হোম ডেলিভারী করা যাবে ২ হাজার লিটার বিশুদ্ধ পানি

আপলোড তারিখঃ 2017-11-09 ইং
প্রতি ঘন্টায় ফ্রি হোম ডেলিভারী করা যাবে ২ হাজার লিটার বিশুদ্ধ পানি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ফারাজ গ্রুপের বিশুদ্ধ খাবার পানি ও ডিস্টিলওয়াটার কারখানার উদ্ধোধন নিজস্ব প্রতিবেদক: বিশুদ্ধ খাবার পানি সরবরাহে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে ফারাজ গ্রুপের ‘ফারাজ পিওর ড্রিংকিং ওয়াটার’ কোম্পানি। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্টান্ড সংলগ্নে কোম্পানির কারখানার কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ফিতে কেঁটে কারখানা উদ্বোধন করেন প্রবীণ সমাজ সেবক আব্দুর রহমান জোয়ার্দ্দার, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, ফারাজ ওয়াটার কোম্পানির ম্যানেজার ইমরানুজ্জামান প্রমূখ। কারখানার মালিক ফজ্জুর জামান নিশান জানান, ‘ইতালিয়ান প্রযুক্তিতে তৈরী এ কারখানা থেকে প্রতি ঘন্টায় ২ হাজার লিটার পানি বিশুদ্ধ পানিতে রুপান্তর করা সম্ভব। যা জেলা শহরের গ্রাহকদের ফ্রি হোম ডেলিভারী করবে আমাদের নিজস্ব কর্মীরা; প্রতিটি জারে পানি ধারণ ক্ষমতা ২০ লিটার। একই সাথে এখানে ব্যাটারীর জন্য ডিস্টিল ওয়াটার সরবরাহ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)