চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট নির্বাচনে অ্যাড. সোহরাব হোসেনের বার্তা

আপলোড তারিখঃ 2025-11-15 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট নির্বাচনে অ্যাড. সোহরাব হোসেনের বার্তা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট (২০২৫-২০২৭) নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন এক বার্তায় বলেছেন- ‘আজ শনিবার অনুষ্ঠিতব্য রেডক্রিসেন্ট সোসাইটি নির্বাচনে সকল আজীবন সদস্যরা স্বত:ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন।’


এ বার্তায় তিনি আরও বলেন, ‘রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা সম্মানীত ব্যক্তিবর্গ এবং অত্র প্রতিষ্ঠানের সামাজিক সেবামূলক কাজে আত্মমানবতার সেবা দিয়ে আসছেন। সেহেতু, তাদের মূল্যবান ভোটে পছন্দের প্রার্থীরা বিজয়ী হলে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ভবিষ্যতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শ্রেষ্ঠ ইউনিটে পৌঁছাতে সক্ষম হবে। ইতোমধ্যে অত্র ইউনিট বিগত সময়ে খুলনা বিভাগের মধ্যে ‘বেস্ট ইউনিট’ তথা শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেকারণে ভোটারদের কাছে অনুরোধ করব- অ্যাড. সোহরাব-ছটি প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারী প্রার্থী হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মফিউ উদ্দিন জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরানকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)