ছবির ক্যাপশন:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান নেতারা। গতকাল শুক্রবার বিকেলে জেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনচুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন, ‘একটি শীর্ষ দলের শীর্ষ নেতা বলেছেন- গণভোট না করে আলু অথবা পেঁয়াজ লাগালে দেশের উন্নতি হবে। এই কথা থেকে প্রমাণ হয়, ২৪-এ যে দামাল ছেলেরা রক্ত দিয়েছে, এই চেতনা তিনি ধারণ করতে পারেননি। ২৪-এর বিজয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের, সেটা সম্ভব হয়নি।’
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘সকল ক্ষেত্রে আমরা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিগত দিনে সেটা সম্ভব হয়নি, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’
সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, পেশাজীবী সভাপতি মো. খলিলুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, চুয়াডাঙ্গাডাঙ্গা সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা আমির মো. আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌর আমির মো. মাহের আলী, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজিদুর রহমান, সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির মো. নায়েব আলী, সদর উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মো. মোস্তফা কামাল, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, জিএ থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল প্রমুখ।
এদিকে, মেহেরপুরে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রীয় আদেশ জারি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর কোর্ট মোড় থেকে জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শহীদ সামসুজোহা নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, উপজেলা সেক্রেটারি আবুল বাশার প্রমুখ।
