ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার হালিম ৬ এ্যাম্পুল প্যাথেডিনসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বুধবার বিকাল পৌনে ৪টার সময় মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃতকে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে ডিবি এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাথাভাঙ্গা ব্রীজের নিচে অভিযান পারিচালনা করেন। অভিযানকালে দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আমির আলীর ছেলে চিহ্নত মাদকব্যবসায়ী আব্দুল হালিমকে (৪৫) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করলে প্যান্টের পকেট থেকে ৬ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
