দর্শনার শ্যামপুরে মহিলাদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2025-11-15 ইং
দর্শনার শ্যামপুরে মহিলাদের নিয়ে বিএনপির উঠান বৈঠক ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্যামপুর মল্লিকপাড়া এলাকায় অনুষ্ঠিত এ বৈঠকে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর সমর্থনে ভোট চাওয়া হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মহিলা দলের নেত্রী ও শিক্ষক আফসানা মেহজাবিন শাপলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির নেতা আলহাজ্ব মো. মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা, পৌর বিএনপি নেতা মো. হাবিবুল্লাহ বিশ্বাস, আব্দুল হামিদ, ছাত্রদল নেতা আব্দুল মুকিত, আব্দুর রহিম মুন্না, সুজন, পলাশ আহমেদ, রাজ, ডাবলু, রকি, পলাশসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)