ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘ডায়াবেটিস ও আমাদের দায়িত্ব’ শীর্ষক এই সেমিনারে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব অংশগ্রহণ করেন। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনার আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল। হাফেজ মওলানা শামছুল হকের কোরআান তিলওয়াতের মাধ্যমে সেমিনার শুরু করা হয়। এর পর প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক মো. আব্দুল্লাহ আল মামুন। আলোচনায় তিনি বর্তমান বিশ্বের ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব, বাংলাদেশের বর্তমান অবস্থা, ডায়াবেটিস এর লক্ষণ, শনাক্ত করন পদ্ধতি, চিকিৎসা সহ ডায়াবেটিস প্রতিরোধ ও প্রতিকাের সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত ইমাম খতিব পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন সাইরাফী। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা শামছুল হক, মাওলানা মারফত আলী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হয়রত আলী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোরশেদ আলম, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মাহাদী হাসান, মাওলানা কাজী আব্দুস সালাম।
