আলমডাঙ্গায় বিশ্ব পবিত্র উরশের অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা দেশের সবথেকে অবহেলিত জেলা

আপলোড তারিখঃ 2025-11-14 ইং
আলমডাঙ্গায় বিশ্ব পবিত্র উরশের অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

নির্বাচনী প্রচারণার মধ্যেও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে জনগণের সঙ্গে নিজের ব্যক্তিগত ও নৈতিক বন্ধনকে সুদৃঢ় করেছেন। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের বেলগাছি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহা বিশ্বপবিত্র উরশ শরীফ উপলক্ষে আয়োজিত পবিত্র আঞ্জুমান ইসলামি জলছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ ব্যক্তিগত জীবনের আস্থার কথা তুলে ধরে চুয়াডাঙ্গার উন্নয়নে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে রাজনীতি করতে এসেছি, তবে আমি মনেপ্রাণে ধর্মপ্রাণ মানুষ। আপনারা জানেন, আমার বাবা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমরা ভাইয়েরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমার বড় ছেলে কুরআনে হাফেজ, আর আল্লাহর ইচ্ছায় আমার ছোট ছেলেও সম্ভবত সামনে বছর হাফেজ হবে; সে ইতোমধ্যে ১৩ পারা হাফেজ হয়েছে। এই পরিবারের দিনের কাজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমি সেই ধর্মীয় মূল্যবোধ নিয়েই আপনাদের সেবা করতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আজকে আমি আপনাদের কাছে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের সবথেকে অবহেলিত জেলা। আপনারা ভেবে দেখুন- আলমডাঙ্গায় ভালো একটা হাসপাতাল নেই। চিকিৎসার জন্য সামান্য পথ পাড়ি দিয়েও আমাদের কুষ্টিয়ায় যেতে হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনের তুলনায় যথেষ্ট চিকিৎসক বা জনবল নেই। আমাদের জেলায় একটি বাইপাস পর্যন্ত নেই। আসলে গুরুত্বপূর্ণ কিছুই নেই।’


তিনি আরও বলেন, ‘আমি এই অবহেলিত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার উন্নয়ন করতে চাই, আপনাদের দুঃখ মোচন করতে চাই। বিএনপির ৩১ দফায় আমাদের নেতা তারেক রহমান সকল দিকে মনোযোগ দিয়েছেন, সবাইকে সমান গুরুত্ব দিয়েছেন। ৩১ দফায় আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি। এই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারলে আপনাদের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না। তাই, আপনারা আমাকে বিশ্বাস করুন এবং ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিন। ইনশাআল্লাহ, আমি আপনাদের সেবা করব।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিউল হক সালাম, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহসভাপতি ঝণ্টু মালিতা, জাকেরান সভাপতি আরিফুর ইসলাম আরিফ, লেলিন খন্দকারসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)