মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন

ভাইস প্রেসিডেন্ট বকুল ও সেক্রেটারি বিজন‎

আপলোড তারিখঃ 2025-11-14 ইং
মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন ছবির ক্যাপশন:

মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে আল আমিন ইসলাম বকুল এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন জয়লাভ করেছেন। গতকাল ‎বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৪৭ জন ভোট প্রদান করেছেন।‎


ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়- ‎ভাইস প্রেসিডেন্ট পদে আল আমিন ইসলাম বকুল ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম পেয়েছেন ১০৫ ভোট। ‎অন্যদিকে, সেক্রেটারি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী মিজান মেনন পেয়েছেন ৮৮ ভোট।‎


‎    বিজয়ী অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন- নুর রহমান (২২১ ভোট), একেএম আনোয়ারুল হক কালু (২৫৩ ভোট), মাজাহারুল ইসলাম (২০৯ ভোট), মো. নজরুল ইসলাম (১৭৭ ভোট) ও সোহেল রানা (১৯৬ ভোট)। ‎নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন জেলা সমাজসেবা অফিসার আশাদুল ইসলাম ও আবু তালেব। ‎নির্বাচনে ৭টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)