কুড়ুলগাছিতে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

আপলোড তারিখঃ 2025-11-14 ইং
কুড়ুলগাছিতে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ইরি ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি তৈরি করছেন, কেউ আবার বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়ুলগাছি ইউনিয়নে প্রায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষকেরা আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন, যাতে সময়মতো রোপণ শেষ করা যায়। স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সার, পানি ও কীটনাশকের কোনো সমস্যা না হলে এ বছর ইরি ধানের ভালো ফলন হবে বলে তারা আশাবাদী। কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। সময়মতো বীজতলা তৈরি ও চারা রোপণ সম্পন্ন হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)