ভাংবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন

সভাপতি সবোদ আলী ও সম্পাদক আবু নছর

আপলোড তারিখঃ 2025-11-14 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে ৩১ সদস্য বিশিষ্ট এই ইউনিয়ন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুলাম কিবরিয়া স্বপন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু হুরায়রা, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ কলম, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজা হোসেন এবং ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন লাড্ডু।



সমাবেশে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. টিপু সুলতান এবং সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভা শেষে ভাংবাড়ীয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. শাবোদ আলীকে সভাপতি এবং মো. আবু নাছরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি মজিবুল ইসলাম ও আলিম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন নির্বাচিত হয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)