ছবির ক্যাপশন:
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের। এই ধরনের গোপন তথ্যের ভিত্তিতেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
