চুয়াডাঙ্গার ডিসিকে বিদায়ী সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-11-14 ইং
চুয়াডাঙ্গার ডিসিকে বিদায়ী সংবর্ধনা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ও জেলা শিল্পকলা একাডেমি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সংবর্ধনা গ্রহণ করে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সাহিত্যের মাধ্যমে একটি জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে এই সংগঠন। আমি তাদের সব ধরনের সাফল্য কামনা করি।’


সংবর্ধনা অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, গ্রন্থগার সম্পাদক হুমায়ুন কবির, শিশু-কিশোর সম্পাদক লতিফা রহমান বনলতা, সদস্য শেখ পিণ্টু, আব্বাস উদ্দিন, কাজল মাহমুদসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)