ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে ইটভাটা স্থাপন

দুই ভাটার চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

আপলোড তারিখঃ 2025-11-13 ইং
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে ইটভাটা স্থাপন ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে স্থাপিত দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার শিবনগরে অবস্থিত পিণ্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এএমবিএম ব্রিকস নামে দুটি ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় এস্কেভেটর দিয়ে ভাটা দুটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।


অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা-পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইটভাটা পরিচালনা করার নিয়ম নেই। 


পরিবেশ অধিদপ্তর গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩টি ভাটায় অভিযান চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে দিয়ে ভাটা মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দিয়েছিল। কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে ইটভাটা চালু করেন। ফলে সরকারি আদেশ অমান্য করে পৌরসভার মধ্যে ইটভাটা চালু করার কারণে বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)