ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে দিনের বেলায় ঘরের দরজা ভেঙে নগদ টাকাসহ সোনার গহনা চুরি করে নিয়ে যায় চোরেরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ চুরির ঘটেছে। জানা যায়, দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের রহমতউল্লাহ মল্লিকের ছেলে কাওছার আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে চাকরি করের। তার স্ত্রী শামীমা আক্তার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তাদের বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল ঘরের ছাদের ওপরের দরজার তালা ও ঘরের ভেতরের মূল গেটের তালা ভেড়ে ঘরে ঢুকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, ৪টি স্বর্ণের আংটি, ৩টি স্বর্ণের চেন, দুটি স্বর্ণের নাকফুল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাউসার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
