মেহেরপুরে সুইমিংপুলের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-11-13 ইং
মেহেরপুরে সুইমিংপুলের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা পরিষদে নবনির্মিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল‎ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সুইমিংপুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সুইমিং পুলের ‎উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার রকিবুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। ‎উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই সুইমিংপুলের মাধ্যমে শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ সাঁতারের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে, যা ভবিষ্যতে ডুবে যাওয়া দুর্ঘটনা রোধে সহায়ক হবে। তিনি সম্প্রতি রাজনগর গ্রামে চার শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নবনির্মিত এই সুইমিংপুলটি এলাকাবাসীর বিনোদন ও প্রশিক্ষণের পাশাপাশি নিরাপদ সাঁতার শেখার সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)