আলমডাঙ্গায় পাট চাষিদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2025-11-13 ইং
আলমডাঙ্গায় পাট চাষিদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

‘সোনালি আঁশে সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ স্লোগানে আলমডাঙ্গায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন বিষয়ে দিনব্যাপী পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদের হলরুম প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।


বিশেষ অতিথি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাসুদ কামাল। আলমডাঙ্গা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন পাট চাষি মোখলেসুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে ৭৫ জন পাটচাষি অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে পাটচাষ, পাটের ব্যবহার, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট পচন ও পাটবীজ উৎপাদন, পাট কর্তন, পচন, সংরক্ষণ ও বাজার জাত করণে বিষয়ে আলোচনা করা হয়।


প্রশিক্ষকেরা জানান, পাট এখন ২৮০টি দেশে রপ্তানি হচ্ছে। পাট পাতা দিয়ে চা তৈরিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকে সোনালি আঁশ বলা হয়। পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে আমাদের পাটচাষ, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে পাট অধিদপ্তরে পক্ষ থেকে অংশগ্রহণকারী চাষিদের পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)