চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মনোনয়ন জমা

আপলোড তারিখঃ 2025-11-13 ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মনোনয়ন জমা ছবির ক্যাপশন:

আসন্ন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার ফোরামের আহ্বায়ক অ্যাড. আ. স. ম. আব্দুর রউফের নেতৃত্বে এই মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শহিদুল হকের হাতে জমা দেওয়া হয়। এসময় উপ-পরিষদের সদস্য অ্যাড. হানিফ উদ্দিন ও অ্যাড. ছরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে ফোরামের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সদস্যসচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার হেলালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘোষিত প্যানেলে সভাপতি পদে রয়েছেন অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সহসভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম ও অ্যাড. আবদুল্লাহ আল মামুন (এরশাদ), সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. আফরুজা আকতার ও মসিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ অ্যাড. এস. এন. এ. হাশেমী, ক্রীড়া সম্পাদক অ্যাড. আতিয়ার রহমান (২) ও গ্রন্থাগার সম্পাদক অ্যাড. রুবিনা পারভীন (রুমা)। সদস্য পদে রয়েছেন অ্যাড. ফরজ আলী, অ্যাড. রাগিব আহসান, আশিকুর রহমান (রাজ), অ্যাড. আক্তারুজ্জামান, অ্যাড. শরীফুল ইসলাম (২) ও তানভীর আহম্মেদ (শাওন)।


এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য অ্যাড. এস. এম. আসাদুজ্জামান গনি, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. একলাছুর রহমান (কাজল), অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. শাহাজামাল জামাল, অ্যাড. মেহেদী হাসান নয়ন প্রমুখ।


জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ. স. ম. আব্দুর রউফ বলেন, ‘আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, নির্বাচিত হলে ফোরামের প্রতিনিধিরা বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আইনজীবীদের স্বার্থ রক্ষায় এবং সমিতির সার্বিক উন্নয়নে কাজ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)