দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে গতকাল বুধবার ঝশরষষং ভড়ৎ ওহফঁংঃৎু ঈড়সঢ়বঃরঃরাবহবংং ধহফ ওহহড়াধঃরড়হ চৎড়মৎধস (ঝওঈওচ) প্রকল্পের আওতায় জব কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা ও স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তারা অংশ নেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। প্রকল্পের আওতায় মোট ৪৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ব্যাচের ১০০ জন প্রশিক্ষণার্থীর জন্য আয়োজিত হয় এই জব কাউন্সেলিং সেশন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব এবং তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা ও আত্মবিশ্বাস গঠনে এ ধরনের জব কাউন্সেলিং সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী সেশনে প্রশিক্ষণার্থীরা মানবসম্পদ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং নিজেদের যোগ্যতা ও আগ্রহের ভিত্তিতে চাকরির সুযোগ সম্পর্কে ধারণা লাভ করেন। প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের বায়োডাটা সংগ্রহ করেন এবং যথাসময়ে নিয়োগপত্র প্রেরণের আশ্বাস দেন।
জব কাউন্সেলিং সেশনের সভাপতিত্ব করেন ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ও প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন প্রকল্পের জব প্লেসমেন্ট অফিসার শফিক আলম সোহান। অনুষ্ঠানে অংশ নেন নর্দান তসরিফা গ্রুপ, ট্যালেন্ট একুইজিশন (এইচআর) ইনচার্জ মো. সাইফুল, পান্না গ্রুপ, যশোর শাখার কাস্টমার কেয়ার সহকারী ম্যানেজার মো. জুয়েল রানা, পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চুয়াডাঙ্গা-এর এইচআর অ্যান্ড অ্যাডমিন সহকারী ম্যানেজার আব্দুল হাই, কোয়ানটিগো এআই চুয়াডাঙ্গার রিজিওনাল হাব ম্যানেজার মো. অন্তর আলী এবং রিজিওনাল এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো. রাশিদুল ইসলাম লিখন, আরকে মোবাইল হসপিটাল, কার্পাসডাঙ্গার প্রোপাইটর মো. রকিবুল ইসলাম জনি মোবাইল, ঝিনাইদহের সিইও জনি খান প্রমুখ।
