ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি নির্বাচনে জয়লাভ করায়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ দু’টি সহ-সভাপতি ও সহ সম্পাদকসহ কার্যকরী দু’টি সদস্য পদে নিরঙ্কুশ জয়লাভ করায় সমবায় নিউ মার্কেটের চার ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সমবায় নিউ মার্কেটের ফিল্ম ফেয়ার কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন মিঠুর তত্ত্বাবধানে নন্দন ফ্যাশনস’র স্বত্ত্বাধিকারী সুমন পারভেজের সঞ্চালনায় জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি হাজী মো. মফিজুর রহমান (মুকুল), সহ-সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান (আবু), কার্যকরী সদস্য মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও হাজী মো. আসলাম আলীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সমবায় নিউ মার্কেট ব্যবসায়ীদের নানা উন্নয়ন ও সুবিধা অসুবিধা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী মুনজুরুল ইসলাম লার্জ, আব্দুল জলিল জোয়ার্দ্দার, নিশীত চক্রবর্তী, আরিফুল হক, ইসমাইল হোসেন, হাজী শফিউর রহমান, মো. শাহজাহান, হাজী আসাবুল হক ফিরোজ প্রমূখ।
