রেডক্রিসেন্ট নির্বাচনে সোহরাব-ছটি প্যানেলের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-11-12 ইং
রেডক্রিসেন্ট নির্বাচনে সোহরাব-ছটি প্যানেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনে অ্যাড. সোহরাব-ছটি প্যানেলের গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার তারা আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌরসভা এলাকায় প্রচারণা চালান। এসময় প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি প্রার্থী হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান এবং আজীবন সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ উপস্থিত ছিলেন। 


সোহরাব-ছটি প্যানেল রেডক্রিসেন্টের অগ্রযাত্রায় সকল আজীবন সদস্যদেরকে সাথে নিয়ে আগামী দিনে রেডক্রিসেন্ট পরিচালনায় সহযোগিতা কামনা করেছেন। এসময় ভোটাররা এ প্যানেলকে সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং দোয়া করেন। প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১ হাজার ৪৫৫ জন ভোটার রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)