দর্শনায় ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

আপলোড তারিখঃ 2025-11-12 ইং
দর্শনায় ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর বাগানপাড়ায় রাতের আধারে এক বাড়িতে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়। জানা গেছে, বাড়ির মালিক সোহাগের এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সোমবার দুপুরে পরিবারের সদস্যরা তালা দিয়ে মৃতের বাড়িতে যান। পরে রাত ৯টার দিকে সোহাগ নিজে বাড়িতে এসে ছাগল খাওয়ানো ও ঘর-বাড়ি দেখে আবার বাজারে তার দোকানে ফিরে যান। ওই সুযোগে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।


রাত ১২টার দিকে দোকান বন্ধ করে সোহাগ বাড়িতে ফিরে দরজার সামনে একটি রড পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ঘরে ঢুকেই দেখতে পান, তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। সোহাগ জানান, চোরেরা ঘরে থাকা নগদ ৩৩ হাজার ৫০০ টাকা, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চেইন, ১টি রুপার আংটি এবং ১ জোড়া রুপার নুপুর চুরি করে নিয়ে গেছে।


দর্শনা থানার পরির্দশক সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)