চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-11-11 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন উপ-কমিটি সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় শিখা প্রিন্টিং প্রেসে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সম্পাদক শেখ সেলিমের আহ্বানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।


সভায় উপস্থিত ছিলেন ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, কাজল মাহমুদ, আহাদ আলী মোল্লা, হোসেন জাকির, মো. ফারুক হোসেন, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা। সভায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে পদধ্বনি প্রকাশনা, অর্থ সংগ্রহ ও অনুষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর পদধ্বনির নিয়মিত লেখকবৃন্দের নিকট হতে আগামী ১৪ নভেম্বর শুক্রবারের মধ্যে লেখা জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)