আলমডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-11-11 ইং
আলমডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে চায়না বান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় আলমডাঙ্গা এ টিম মাঠে এই খেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে খেলার মাঠে আনতে হবে। খেলার মাঠে শরীর চর্চায় আসে জীবনযাত্রায় সৃজনশীলতা, আসে মেধা, অদম্য সাহস।’


ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ব্যায়ামাগারের বর্তমান সভাপতি ইকবাল হোসেন, সাবেক ফুটবলার শওকত আলী, শরিফুল ইসলাম, ইউছুপ আলী, ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল, সাবেক ফুটবলার বড় মিজান, মনিরুল ইসলাম, মন্ডল স্পোর্টসের স্বত্ত্বাধিকারীরা মামুনুর রশীদ মন্ডল প্রমুখ।


উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কালিদাসপুর লাভ স্টার ক্লাব ও বারাদী ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় টাইব্রেকারে ১-০ গোলে বাড়াদি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে কালিদাসপুর লাভ স্টার ক্লাব। এর আগে নির্ধারিত সময়ে দুই দলের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। খেলাটি দর্শক নন্দিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সোহাগ আলী ও মহসীন মাস্টার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)