ছবির ক্যাপশন:
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সকে অবসরের চিঠি দিয়েছে মিল কর্তৃপক্ষ। আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে অবসরের বিষয়ে অবহিত করা হয়।
চিঠিতে বলা হয়, তাঁর ব্যক্তিগত নথিতে জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারি ১৯৬৭ উল্লেখ আছে। সে অনুযায়ী, সরকারি নিয়মে ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তাঁর চাকরির মেয়াদ শেষ হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, পাবলিক সার্ভিস অ্যাক্ট, ১৯৭৪ (সংশোধিত ২০১১) অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি অবসরের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে। মনিরুল ইসলাম প্রিন্স দীর্ঘদিন দর্শনা কেরুর শ্রমিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
