চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাত দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-11-11 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাত দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে সাত দিনব্যাপী ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কলেজের মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. সাইফুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী ম্যাচ শুরু হয়।


আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. সাইফুর রশিদ বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক চিন্তাধারায় অনুপ্রাণিত করে।



বিশেষ অতিথি প্রফেসর ফারজানা কেতকী বলেন, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এখন কলেজের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের একত্র করে, মননকে উজ্জীবিত করে এবং দলগত চেতনা জাগ্রত করে।
এবারের টুর্নামেন্টে ১৬টি বিভাগীয় দল অংশ নিচ্ছে। খেলা অনুষ্ঠিত হচ্ছে নকআউট পদ্ধতিতে সাত দিনব্যাপী। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে বলে জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম। তবে ফাইনালের তারিখ এখনো প্রকাশ করেনি আয়োজকরা। 


উল্লেখ্য, চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রতিবছর শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এ বছরও শিক্ষার্থীদের উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার সূচনা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)