ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জানা গেছে, গতকাল রোববার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের মো. হাসান আলীর ড্রাগন বাগানের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়। নায়েক মো. আ. মজিদ মোল্লার নেতৃত্বে পরিচালিত এ মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ ও ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
