দর্শনায় সরওয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলায় অনিয়মের অভিযোগ
দর্শনা অফিস: দর্শনায় সরওয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। দুটি খেলাই একইভাবে অভিযোগকারী দুটি দলের খেলোয়াড়রা খেলায় অংশ না নিয়ে নীরবতা পালন করে প্রতিবাদ জানায়। জানা গেছে, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবলীগ নেতা মরহুম সরওয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গত শুক্রবার বিকাল ৪টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আকন্দবাড়িয়া বনাম ঈশ্বরচন্দ্রপুরের খেলায়।
স্বাগতিক ঈশ্বরচন্দ্রপুর একাদশের খেলোয়াড়দের বিরুদ্ধে আউট বল গোল করার অভিযোগ তুলে মাঠে বসেই খেলার নীরব প্রতিবাদ করে আকন্দবাড়িয়া একাদশ। গতকালও বিকাল ৪টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে। অনুষ্ঠিত খেলাই অংশগ্রহন করে দক্ষিন চাঁদপুর একাদশ বনাম হাসাদা সুটিয়া একাদশ। খেলার দ্বিতীয়ার্ধে সুটিয়া একাদশের অনুকুলে একটি ফাউলে ফ্রি কিক হয়। ফ্রি কিকের সময় বল মারার আগে সুটিয়া একাদশের তিনটি খেলোয়াড় অফসাইডের ফাদে জড়িয়ে পড়লেও দর্শক ও খেলোয়াড়দের চিৎকারে আনাড়ী সহকারী পরিচালক আলো কোন কর্নপাত করে না। ফলে সুটিয়া একাদশের খেলোয়াড়রা সুযোগে গোল দিয়ে দেয়। এতে খেলা পরিচালনাকারীদের উপর ক্ষুব্দ হয়ে মাঠে বসে পরবর্তী সময় নীরবতা পালন করে প্রতিবাদ জানায় দক্ষিন চাঁদপুরের খেলোয়াড়রা।
এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সভাপতি আরিফের সাথে যোগাযোগ করা হলেন তিনি বলেন, খেলার উদ্বোধন করে আমি কাজে চলে গিয়েছিলাম। এ বিষয়ে আমি শুনেছি। তবে খেলায় হারলে অনেকেই অনেক কিছু বলে। তবে বেশ কিছু খেলোয়াড় অভিযোগ করে বলেন, খেলার ফিকশ্চার অনুযায়ী সেমিফাইনালে আকন্দবাড়িয়া বনাম দক্ষিন চাঁদপুর এবং হাসাদা সুটিয়া বনাম ঈশ্বরচন্দ্রপুর একাদশ খেলা হওয়ার কথা। কিন্তু খেলা পরিচালনা কমিটি দুর্নীতি করে আকন্দবাড়িয়া বনাম ঈশ্বরচন্দ্রপুর ও দক্ষিণ চাঁদপুর বনাম হাসাদা সুটিয়া একাদশ খেলা দিয়েছে।
