মেহেরপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় পথচারীর নিহত

আপলোড তারিখঃ 2025-11-10 ইং
মেহেরপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় পথচারীর নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরে দ্রুতগামী বিআরটিসির একটি বাসের ধাক্কায় শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের শহরের ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম শহরের মল্লিকপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।


‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরিফুল ইসলাম মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়ক ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।


মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার শামীম হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এসে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে, ইতিমধ্যে  নিহতের স্বজনরা মর্গের সামনে এসে পৌঁছেছে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে হাসপাতাল এলাকায় শোকের মাতম নেমে এসেছে।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেছবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)