চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট নির্বাচনে সোহরাব-ছটি প্যানেলের গণসংযোগ

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোট প্রার্থনা

আপলোড তারিখঃ 2025-11-10 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট নির্বাচনে সোহরাব-ছটি প্যানেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনে অ্যাড. সোহরাব হোসেন ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি প্যানেলের সাতজন প্রার্থী ভোটারদের সাথে গণসংযোগ করেছেন। গতকাল রোববার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ও জীবননগর পৌরসভা এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে অংশগ্রহণ করেন তাঁরা।


এসময় ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি প্রার্থী হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান রিণ্টু এবং আজীবন সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ উপস্থিত ছিলেন।


অ্যাড. সোহরাব-ছটি প্যানেল বিগত দিনে খুলনা বিভাগের বেস্ট ইউনিট হিসেবে স্বীকৃতি লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এবং দেশসেরা ইউনিটের উন্নিত করতে এ প্যানেলে ভোট প্রার্থনা করেন। এসময় ভোটরারা এ প্যানেলের প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং দোয়াও করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)