ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের জামে মসজিদের ধর্মপ্রান মুসল্লীদের দীর্ঘদিনের চাওয়া, আশা আকাংখার প্রতি সম্মান প্রদর্শন করে মুসল্লীদের ওজুর কষ্ট লাঘবের জন্য আনুষ্ঠানিকভাবে মুসল্লীদের সাথে নিয়ে ওজুখানা উদ্বোধন করেছেন জেলা জামায়াতের সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মো. রুহুল আমিন।
উদ্বোধনকালে তিনি বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে হলে রাসূলের দেখানো পথের পূর্ণ অনুসরন ব্যতিত কখনো সম্ভব নয়। এরপর তার নির্বাচনী এলাকার গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের এলাকার সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার আমীর মাও. রেজাউল করিম, সেক্রেটারী বিলাল হোসেন, জামায়াত নেতা খাইরুল ইসলাম, ইউনিয়ন আমরি শহিদুল ইসলাম প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি
