ডিঙ্গেদহ বাজারে জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ

বিজয়ী হই বা পরাজিত, জনগণের পাশে থাকব

আপলোড তারিখঃ 2025-11-10 ইং
ডিঙ্গেদহ বাজারে জামায়াত নেতা অ্যাড. রাসেলের গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে গণসংযোগ, কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই গণসংযোগে স্থানীয় মানুষের মধ্যে বেশ সাড়া দেখা যায়। এসময় অ্যাডভোকেট রাসেল বাজারের দোকানপাট ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’-এর পক্ষে ভোট চান।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমি বিজয়ী হই বা পরাজিত- সবসময় জনগণের পাশে থাকবো, ইনশাআল্লাহ। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়নিষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাচ্ছি। দাঁড়িপাল্লা প্রতীক মানেই সত্য, ন্যায় ও জনগণের কল্যাণ। সুন্দর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তাই সবাইকে অনুরোধ করছি, এই প্রতীকের পক্ষে রায় দিন।’


গণসংযোগে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন আমির মো. আব্দুল মোমিন, মাখালডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা মহসিন আলী, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, যুব বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন আমির মাওলানা আসাদুল হক, মাখালডাঙ্গা ইউনিয়ন টিম সদস্য অ্যাডভোকেট বিলাল হোসাইনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে এলাকাবাসী অ্যাডভোকেট রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং তার সাফল্য কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)