মনোহরপুর ইউনিয়নে গণসংযোগকালে রুহুল আমিন

ভোট কাটার সংস্কৃতি দুঃস্বপ্নে পরিণত হবে

আপলোড তারিখঃ 2025-11-09 ইং
মনোহরপুর ইউনিয়নে গণসংযোগকালে  রুহুল আমিন ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন মনোহরপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন। গতকাল শনিবার বিকেল ৫টায় মনোহরপুর ইউনিয়ন জামায়াত অফিস থেকে এই গণসংযোগ শুরু হয়। পরে তিনি ধোপাখালী, কালা, গাংপাড়া ও মনোহরপুর গ্রামের বিভিন্ন বাজার ও মহল্লায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।


গণসংযোগকালে জেলা আমির রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এদেশের রাজনৈতিক সংস্কৃতি আমূল পরিবর্তন করতে চায়। কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার হবে না। ভোট কাটার সংস্কৃতি দুঃস্বপ্নে পরিণত হবে। আমরা জনগণের হক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। জামায়াত শাসক নয়, জনগণের সেবক হতে চায়।


গণসংযোগে উপস্থিত ছিলেনÑচুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা নেওয়ামুল হক, শফিকুল ইসলাম, বেতের আলী, যুবনেতা মোমিনুল ইসলাম, সাগর আহম্মেদ প্রমুখ।


এছাড়া বিকেল ৪টার দিকে মনোহরপুর গ্রামে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)